কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৮টি দানবাক্স থেকে ২ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ৭ শত ৭৯ টাকা পাওয়া গিয়েছে।
শনিবার (১৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, মসজিদ কমিটির সদস্যসহ জোরদার করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার। তাদের উপস্থিতিতেই খোলা হয় দানবাক্সগুলো।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, মো. ইব্রাহিম ও মো. উবায়দুর রহমান শাহেল।
এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।
বার্তাবাজার/ই.এইচ.এম