পাবনায় ১৮শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পাবনার সুজানগরে আব্দুস সালাম বিশ্বাস (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ১৮শ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী দুলাই বদনপুর এলাকার মৃত মুজিবুর বিশ্বাসের ছেলে।

শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার দুলাই এলাকার বদনপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। শনিবার (১৯ জুন) দুপুরে থানায় মামলা রুজু করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় পাবনা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা,পাবনার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার নিকট হতে এবং একই এলাকার আব্দুস সালাম বিশ্বাসের ছেলে পলাতক আসামী মোঃ টুটুল বিশ্বাস (২৯) এর ফেলে যাওয়া সর্বমোট ১৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৫,৪০,০০০ (পাঁচ লক্ষ চল্লিশ হাজার) টাকা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়লব্ধ ২১,৫০০ টাকা। এর সাথে তারা একটি মোবাইল ফোনও উদ্ধার করেন।

সুজনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এই সংক্রান্তে সুজানগর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/মোঃ মাসুদ রানা/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর