তিতাসে ৫৪০ পিস ইন্ডিয়ান শাড়ি জব্দ

কুমিল্লার তিতাস উপজেলায় ৫৪০ পিস ইন্ডিয়ান শাড়িসহ কাভার্ড ভ্যান আটকের পর মামলা করে গাড়ির ড্রাইভারকে কোর্টে প্রেরণ করা হয়েছে। আটককৃত কাভার্ড ভ্যান চালক গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার বর্নি গ্রামের জহির মোল্লার ছেলে মেহেদি হাসান বাবু (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৮ জুন) উপজেলার জিয়ারকান্দি গোমতী ব্রিজের উত্তর পাড় থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ন ১৯-২০১৩ কাভার্ড ভ্যানটি আটক করে এস আই করিম ও এস আই পোষন এবং এস আই সুমন।

এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশী করে ৭টি গাইড দেখতে পেয়ে পুলিশ চালকসহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে এসে গাইড গুলো খুলে বিভিন্ন রং এর ৫৪০ পিস ইন্ডিয়ান শাড়ি পাওয়া গেছে।

এস আই করিম ও এস আই সুমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি আটক করি এবং তল্লাশি করে ৭টি গাইডের মধ্যে বিভিন্ন ক্লারের ৫৪০ পিস ইন্ডিয়ান শাড়ি পাই।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই করিম ও এস আই পোষণ এবং এস আই সুমন ইন্ডিয়ান শাড়িসহ একটি কাভার্ড ভ্যান ও চালককে আটক করেছে। এসময় কাভার্ড ভ্যানে ৭টি গাইডের মধ্যে ৫৪০ পিস বিভিন্ন ক্লারের ইন্ডিয়ান শাড়ী পাওয়া গেছে।

এঘটনায় এস আই আঃ করিম বাদী হয়ে ড্রাইভারসহ ৩ জনের নাম উল্লেখ করে একটি নিয়মিত মামলা রুজু করেছেন।

বার্তাবাজার/মোঃ আসলাম/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর