গতকাল আফগানদের বিপক্ষে বাংলাদেশের আহত টাইগারকে অনেকে দেখেছেন কি ভাবে দেশের জন্য লড়ছেন।এক পা মাটিতে লেলিয়ে অন্য পায়ে ভর করে ৩ রানও নিয়েছেন!এরপর একটি দুঃসংবাদ বাংলার আকাশে ঘুরছে।বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে হলে পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। আর সেখানে নাকি ভারতের বিপক্ষে দেখা যাবে না সাইলেন্ট কিলারকে।
আফগানিস্তানের বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে, ডান পায়ের মাংশপেশিতে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে বাংলাদেশি এই অলরাউন্ডারের। যে কারণে তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে হচ্ছে।
গ্রেড ওয়ান টিয়ার ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগে। সে ক্ষেত্রে ভারতের বিপক্ষে আগামী ২ জুলাইয়ের ম্যাচে মাহমুদউল্লাহকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মাহমুদউল্লাহর ইনজুরি প্রসঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে ডান পায়ের মাংশপেশিতে গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে মাহমুদউল্লাহর। এই মুহূর্তে আমি এটাই শুধু বলতে পারি। আমি এখনও ফিজিওর সঙ্গে কথা বলিনি। তার সাথে কথা বলার পর আরও বিস্তারিত জানাতে পারবো।’
বাংলাদেশের ফিজিও থিলান চন্দ্রমোহন জানিয়েছেন, কাফ মাসলে চোট পেয়েছ মাহমুদউল্লাহ। আগামী কয়েক দিন সে বিশেষ পর্যবেক্ষণে থাকবে।
আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। সবশেষ সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বর পজিশনে থাকা বাংলাদেশ স্বপ্ন দেখছে বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে খেলার।
বার্তাবাজার/এএস