কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৮টি দানবাক্স খোলে ১২ বস্তা টাকা পাওয়া গেছে। এখন টাকা গুলো সংশ্লিষ্ট প্রশাসনের উপস্থিতিতে গণনা করা হচ্ছে।
শনিবার (১৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, মসজিদ কমিটির সদস্যসহ জোরদার করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার। তাদের উপস্থিতিতেই খোলা হয় দানবাক্সগুলো।
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, মো. ইব্রাহিম ও মো. উবায়দুর রহমান শাহেল।
জানা যায়, টাকা গোনা শেষ হতে বিকেল হয়ে যাবে। টাকা গোনা শেষ হলে হিসাব করে ব্যাংকে জমা রাখা হবে।
এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি দান সিন্দুক খোলা হয়েছিল। তখন সর্বোচ্চ দুই কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিল।
বার্তা বাজার/এসজে