সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী প্রয়াত

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সাংসদ খন্দকার আসাদুজ্জামানের স্ত্রী, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হকের মা কুলছুম জামান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেল।

তিনি জানান, শনিবার (১৯ জুন) ভোরে বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মিয়া জানান, খন্দকার কুলছুম জামানের জানাযা নামাজ তাদের গ্রামের বাড়ির টাঙ্গাইলের গোপালপুরের নারুচীতে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবস্থানে তার স্বামী মরহুম খন্দকার আসাদুজ্জানের কবরের পাশে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

বার্তাবাজার/হাসান সিকদার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর