সেভেন স্টার ও রবিন হুড কিশোর গ্যাংয়ের ১০ সদস্য আটক

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে সেভেন স্টার ও রবিন হুডের ১০ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-১০ এর একটি দল। শুক্রবার (১৮ জুন) দিনগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলো- রাব্বী আহমেদ (১৬), নাঈম আহমেদ (১৮), আকাশ (১৫), নয়ন হাওলাদার (১৭), ইমন (১৬), সৈকত শেখ (১৭), তুষার হাওলাদার (১৮), রবিউল ইসলাম (১৮), আরিফ (১৭) ও হাসান (১৬)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৬টি সুচ গিয়ার চাকু, ৩টি চুরি, ৮টি মোবাইল ফোনসহ নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

শনিবার (১৯ জুন) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, শুক্রবার রাতে র‍্যাব-১০ এর একটি দল রাজধানীর ধোলাইপাড় গীত সংগীত সিনেমা হল এলাকায় এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, আটক হওয়া এই দুই কিশোর গ্যাং সদস্যরা বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় পথচারীদের কাছ থেকে জোরপূর্বক
মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপ ছিনতাই করে পালিয়ে যেতো।

ছিনতাই ও ডাকাতি ছাড়াও তারা মাদক সেবন, মাদক বিক্রয়, চাঁদাবাজি, ইভটিজিং, মারামারি ও স্থানীওয় ভূমিদস্যুদের পক্ষে জমি দখলে কাজ করত। প্রায় সময়ই তারা এলাকায় সংঘবদ্ধভাবে সংঘাত সৃষ্টি ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করে।

এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, তাদের নামে ডিএমপির বংশাল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর