জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে গরীব, দুস্থ, অসহায় করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
পুলিশ সুপার বলেন, জয়পুরহাট জেলার গরীব, দুঃস্থ, অসহায় করোনায় আক্রান্ত রোগী যারা শ্বাসকষ্টে ভুগছেন অথবা অক্সিজেন সাপোর্ট যাদের অতীব জরুরি তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জয়পুরহাট জেলা পুলিশ।
জয়পুরহাট জেলায় সাম্প্রতিক সময়ে করোনার অতি সংক্রমণের প্রেক্ষিতে গরীব, দুঃস্থ, অসহায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছে জয়পুরহাট জেলা পুলিশ। বর্তমানে ২০(বিশ) টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে উক্ত সেবাটি চালু করা হলেও পর্যায়ক্রমে প্রয়োজনে আরো বাড়ানো হবে।
জরুরী প্রয়োজনে অক্সিজেন সেবা পেতে যোগাযোগ করতে বলা হয়েছে পুলিশ হাসপাতাল, জয়পুরহাট এর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল মোহাম্মদ আরিফুল ইসলাম এর সাথে যার মোবাইল নং ০১৭৩৭৫৯৯৬৬৬।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি