জয়পুরহাটে গত ২৪ ঘন্টায় ৭৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৪।
শনিবার (১৯ জুন) দুপুরে ‘জেলা সিভিল সার্জন, জয়পুরহাট’ নামের একটি ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
আরো জানানো হয় যে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত দেখানো হয়েছে ১০ দশমিক ৬৬ শতাংশ।
এদিকে জেলার পাঁচবিবি উপজেলায় করোনা আক্রান্ত হয়ে শনিবার ভোর সাড়ে ৫টায় নিজ বাড়ীতে আব্দুস সামাদ (৭৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি ধরঞ্জী ইউনিয়নের ধরঞ্জী গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে। মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/পি