প্রায় ৮ দিন নিখোঁজের পর উদ্ধার হওয়া ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান সাংবাদিকদের সাথে কথা বলতে চাইছেন না। তার পরিবার বলছে- তিনি খুব ক্লান্ত, তাই বিশ্রামে আছেন। এখন কারও সাথে কথা বলা সম্ভব না।
শনিবার (১৯ জুন) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে ত্ব-হার বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অনেক্ষণ পর বলা হয়, আদনান ঘুমি আছেন। আবার একবার বলা হয় সে এই বাড়িতে নেই, শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।
সেখান থেকে সংবাদকর্মীরা নগরীর বাবু খা মাস্টার পাড়ায় আদনানের শ্বশুরবাড়ি আজহারুল মাস্টারের বাড়িতে খোঁজ করলে তারাও কিছু বলেত চায়নি। এমনকি জানানো হয়নি তার অবস্থান সম্পর্কেও।
তবে বাড়ির ভেতর থেকে একজন পুরুষ বলেন, ত্ব-হা তাঁর পরিবারের সঙ্গে আছেন। ভালো আছেন, সুস্থ আছেন। তাঁর বিশ্রাম প্রয়োজন রয়েছে বলেই তিনি কারও সঙ্গে কথা বলবেন না।
এদিকে আদনানের অপর সঙ্গী তার গাড়িচাল্ক আমির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে গেলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নগরীর আশরতপুরের বাসিন্দা গাড়িচালক আমির উদ্দিনের বাড়িতে গেলে তার ছোট ভাই ফয়সাল সাফ বলে দেন,
এদিকে একই সঙ্গে নগরের আশরতপুরের বাসিন্দা গাড়িচালক আমির উদ্দিনের বাড়িতে গেলে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ভাই কারও সঙ্গে কথা বলবেন না।
উল্লেখ্য, গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে নিখোঁজ হন আবু ত্ব-হা আদনান ও তার সঙ্গীরা। ৮ দিন পর শুক্রবার জুমার নামাজের পর তাদের সন্ধান পায় পুলিশ। পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ব্যক্তিগত কারণে তারা আত্মগোপনে চলে গিয়েছিল। কাউকে বিব্রত করা তাদের উদ্দেশ্য নয়।
বার্তা বাজার/এসজে