রাজধানীতে মাদক ও জাল নোটসহ আটক ২

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্রবার (১৮ জুন) রাত ১১ টায় ৩৯৫ পিস ইয়াবা ও ১ লাখ ২৯ হাজার টাকার জাল নোটসহ ২ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। আটককৃত হলেন কিবরিয়া কাফি সজীব (৩৮) এবং মো:রবিউল ইসলাম(৪৪)।

উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজী ও তার সঙ্গীয় ফোর্সসহ উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন ২ জনকে চেকিংয়ের সময় তাদের কাছ থেকে ইয়াবা ও জাল টাকা আটক করা হয়।

এব্যাপারে উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর গাজী বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, আইনের উর্ধ্বে কেউ নয়। একে একে মাদক মুক্ত সুন্দর উত্তরা পূর্ব থানা এলাকা উপহার দিতে পারবো।
তিনি আরো বলেন- এই থানার চৌকস অফিসাররা দায়িত্বশীল ও কর্মঠ। তারা সকলে দায়িত্ব পালনে ব্রত।

আটককৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মাদক ও জাল টাকা নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে ।

বার্তাবাজার/তানজীন মাহমুদ তনু/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর