ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত, আহত ৩৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ৬৫ বছরে এক বৃদ্ধা নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন।

শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল, কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম।

ওসি শাহজালাল আলম জানান, নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। তাদের পরিচয় এখনও জানতে পারিনি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও কুমিল্লায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বার্তাবাজার/মোঃ রাসেল আহমেদ/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর