টঙ্গীতে সিডিএল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকার ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ জুন) সকালে বিশ্ব এজতেমা রোড সংলগ্ন ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) ভবনে এই অগ্নিকান্ড ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশনের ইনচার্জ মোঃ ইকবাল হাসান জানান, সকাল পৌনে নয়টার দিকে স্টেশন রোড এলাকার ক্যাপিটাল ডেভেলপমেন্ট লিমিটেড নামক একটি নির্মাণাধীন বহুতল ভবনের বেইজমেন্টে ময়লার গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে তারা। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

বার্তাবাজার/আরিফ চৌধুরী /এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর