অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে আটক ৫ বাংলাদেশী

ঝিনাইদহের মহেশপুর থানার মমিনতলা মোড় থেকে ৫ বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের সময় আটক করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার পাতলা গ্রামের শ্রী সুকুমার মন্ডল এর ছেলে শ্রী সুব্রত মন্ডল (২৩), নলিয়ারচর গ্রামের মৃত আতিয়ার মোল্লা এর মেয়ে মোছাঃ শিউলী (১৯), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার শিকারপুর গ্রামের শ্রী কালিদাস রায় এর ছেলে প্রসেনজিত রায় (২৫), গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জাংগালিয়া গ্রামের বিভূতি বিশ্বাস এর ছেলে রিপন বিশ্বাস (৩২) এবং সদর থানার চরমানিকদে গ্রামের মৃত মজিবুর শেখ এর মেয়ে মোছাঃ রাবেয়া বেগম (৩২)।

এঘটনায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) (গ) ধারায় ঝিনাইদহের মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা রয়েছে।

বার্তাবাজার/খাইরুল ইসলাম নিরব/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর