পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৭

পেরুতে দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিক নিয়ে ফেরার পথে বাস উল্টে ১৩০০ ফুট খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই একটি খনির শ্রমিক। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির কর্তৃপক্ষ বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

বার্তাবাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর