জনবল সংকটে ধুঁকছে সাতক্ষীরা মেডিকেল ও সদর হাসপাতাল

ঈদুল ফিতরের পর থেকে সীমান্ত জেলা সাতক্ষীরায় অধিক হারে বেড়েছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে করোনা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল।

এছাড়া, সাতক্ষীরা মেডিক্যালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকলেও সদর হাসপাতালে তাও নেই।

সীমান্ত জেলা সাতক্ষীরায় ঈদুল ফিতরের আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, বর্তমানে সংক্রমণের হার ষাটের কোটায়। দীর্ঘদিন ধরেই জনবল সংকটে ধুঁকছে হাসপাতাল দুটি। করোনা পরিস্থিতিতে এই সংকট আরও তীব্র হয়েছে। সাতক্ষীরা মেডিক্যালে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা থাকলেও সদর হাসপাতালে সেটিও নেই। একটিতেও নেই জেনারেটর।

রোগীর স্বজনেরা জানান, করোনা রোগী যারা আছেন তাদের জন্য যে সেবা দরকার সেটা তারা পাচ্ছেনা। এখানে ডাক্তারদের সংখ্যা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সাতক্ষীরা মেডিক্যালে গত কয়েকদিনে ৩৯ জন নার্স যোগ দিলেও, চিকিৎসকসহ অন্যান্য ক্ষেত্রে লোকবলের সংকটে বাঁধাগ্রস্থ হচ্ছে সেবা। হাসপাতালটিতে দ্রুত ৩০ জন চিকিৎসক, ৫০ জন ক্লিনারসহ বেশ কিছু যন্ত্রাংশও প্রয়োজন বলে জানান তত্ত্বাবধায়ক।

সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা বলেন, ‘চিকিৎসকের পদ ৫৮টি হলেও পদায়ন আছে বর্তমানে ৩১টিতে। বাকি পদগুরো এখনও খালি রয়েছে। জনবল বাড়ানো এখন খুব প্রয়োজন।’

জেলায় গত শুক্রবার পর্যন্ত ২ হাজার ৭শ’ ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত করোনা পজিটিভ ৫৬ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৮ জন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর