তিতাসে লাইফ-সেভিং ব্লাডকেয়ার কমিউনিটি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কুমিল্লার তিতাস উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ-সেভিং ব্লাডকেয়ার কমিউনিটি’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘মানবতার শ্রেষ্ঠদান,সেচ্ছায় রক্তদান’ এই স্লোগানকে সামনে রেখে ১লা জুন ২০২০ এ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সংগঠনটি। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অসহায়দের পাশে থেকে সহযোগিতা করেছে সংগঠনটি। সংগঠনটি এই পর্যন্ত ৩০০ জনেরও বেশি মানুষকে রক্তদান করেছে।
শুক্রবার (১৮ জুন) বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার পাঙ্গাসিয়া বাচ্চু মিয়া স্কুলে দোয়া, আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননাসহ আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ সজীব সরকারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঙ্গাসিয়া বাচ্চু মিয়া স্কুলের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ জাহিদুর রহমান, পপি পাবলিকেশন এর ইংলিশ রাইটার এন্ড এডিটর মোঃ সোলেমান হাসান সালমান, কামরুল হাসান ফারুক, আব্দুর রহমান, হাবিব সরকর, সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য আলমগীর সরকার, জুয়েল খান, মনির হোসাইন ও সিনিয়র কার্যকরী সদস্য ফারুক সরকার প্রমূখ।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর আলম ও আতাউর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ আসলাম, এম এ কাশেম ভূইয়া, জুয়েল রানা, জহিরুল ইসলাম পাশা, ফটো সাংবাদিক আব্দুর রহিম, সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, সজল খন্দকার, সাহাবুদ্দিন, আব্দুল হক, জহিরুল ইসলাম, হালিমা আক্তার, আরেফিন সোহেল, সজীব আহমেদ, সাকিব হাসান, জুয়েল সিকদার, মাহমুদা আক্তার, কার্যকরী সদস্য এমএস রুবেল আনোয়ার, ফাহিম খান, শাহরিয়ার হাসান, শেখ ফরিদসহ অনেকেই।
বক্তব্যে বক্তারা বলেন, রক্ত আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এই রক্তে মাধ্যমেই মানুষের জীবন বাঁচে। বক্তারা আরো বলেন, আজ এই তরুণ প্রজন্মরা যা করছে সত্যিই প্রশংসনীয়। আসলে সংগঠনের সাথে তরুণ প্রজন্মরা যদি থাকে তাহলে তারা মাদক থেকেও দূরে থাকবে। আবার অনেকেই বলেন, এই সংগঠনের মাধ্যমে খুব সহজেই তারা ব্লাড পেয়ে যায়।
বার্তাবাজার/মোঃ আসলাম/এফএইচপি