শিবগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

বগুড়ার শিবগঞ্জে অসুস্থ নাতিকে হাসপাতালে নেয়ার পথে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী- স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

আজ শনিবার (১৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার বগুড়া- রংপুর মহাসড়কের মহাস্থানের হাতীবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেনঃ বগুড়া সদর উপজেলার বারোপুর মধ্যপাড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে আশরাফ আলী(৫০) ও তার স্ত্রী পারুল বেগম(৪২)।

পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের হাতীবান্ধায় রংপুরগামী আহসান পরিবহনের একটি বাসের সঙ্গে বগুড়াগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশা যাত্রী আশরাফ ও পারুল নিহত হন। তারা গ্রামের বাড়ি থেকে অসুস্থ নাতি রেজওয়ানকে হাসপাতালে নিতে ঐ সিএনজি অটোরিকশায় করে বগুড়া যাচ্ছিলেন।

এঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/খালিদ হাসান/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর