চীনের উপহারের করোনা টিকা দেয়া শুরু হচ্ছে আজ

আজ থেকে দেয়া হবে চীনের কাছ থেকে উপহার পাওয়া করোনার ৬ লাখ টিকার প্রথম ডোজ। এই টিকায় অগ্রাধিকার পাবেন মেডিক্যাল শিক্ষার্থীদের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিদেশগামী জনশক্তি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মকর্তারা।

এরই মধ্যে টিকা পৌঁছাতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানে। স্ব স্ব প্রতিষ্ঠানগুলোও তালিকা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নানা কূটনৈতিক তৎপরতার পর ১৩-ই জুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে চীন থেকে উপহারের ছয় লাখ টিকা ও অন্যান্য সামগ্রী। বিমান বাহিনীর দুইটি সি-ওয়ান থার্টি মডেলের কার্গোতে করে নিয়ে আসা হয় এই টিকা। পরে তা দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়েছে ইপিআই সেন্টারে।

সবকিছু ঠিক রেখেই শনিবার থেকে টিকা দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে টিকা পৌঁছেছে শুরু করেছে দেশের বিভিন্নস্থানে।

তবে, উপহারের এই টিকা আপাতত সাধারণ মানুষ পাচ্ছেন না। শুরুতেই এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী ও ল্যাবরেটরিতে কাজ করা টেকনোলজিস্টদের দেহে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর