লোকসান গুনে আত্মহত্যা করলেন আম চাষি

চাপাইনবাগঞ্জের শিবগঞ্জে আমের ন্যায্য দাম না পেয়ে এক চাষি আত্মহত্যা করেছেন। বুধবার (১৬ জুন) উপজেলার নয়ালাভাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। ওই চাষির নাম লালচাঁদ।

জানা যায়, ব্যবসায় ক্রমাগত লোকসান খেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আগেও কয়েকবার আত্মহত্যার পথ বেঁচে নিয়েছিলেন। কিন্ত তখন বিভিন্ন ভাবে বেঁচে যান তিনি। টানা বৃষ্টি ও করোনার কারণে বাইরে থেকে ক্রেতা না আসায় অন্যান্যদের মত তারও অনেক টাকা লোক্সান হয়েছিল।

নয়ালাভাঙ্গা ইউনিয়নের ওয়ার্ড সদস্য হাসান আলী জানান, গত বুধবার তার ওয়ার্ডের আম ব্যবসায়ী লালচাঁদ আম ব্যবসায় লোকসানের শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েক দফা আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হলেও বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, আমে এভাবে লোকসান হতে থাকলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়বেন। অনেকে পুঁজি হারিয়ে পথে বসবেন।

শিবগঞ্জের আম আড়ৎদার আব্দুস সামাদ জানান, চাঁপাইনবাবগঞ্জের আম শুনেই বাইরের মোকামগুলোতে দাম কমিয়ে দিচ্ছে। তাছাড়া বাইরের ক্রেতাও আসছেন না। তাই নিজেদের টাকায় ঝুঁকি নিয়েই আম কিনছেন তিনি।

কানসাট আম আড়ৎদার সমিতির সভাপতি ওমর ফারুক টিপু জানান, বাজারে স্বাস্থ্যবিধি মেনে আম নামানো হলেও বাইরের ক্রেতা কম। তাছাড়া এবার আমের সরবরাহ বেশি। তাই আম নিয়ে কিছুটা সংকট তো আছেই।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এ্যান্ড কমার্স এর সাবেক পরিচালক আ. ওয়াহেদ আমের মূল্য না পাবার বিষয়টি স্বীকার করে বলেন, এ বছর করোনার প্রভাবে অন্তত ৫শ কোটি টাকার লোকসান হবে জেলার আম ব্যসায়ীদের।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর