টাঙ্গাইলে বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান
করোনাভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান পরিচালনা করায় টাঙ্গাইল শহরের বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম এবং জেলা প্রশাসক কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরীর নেতৃত্বে শুক্রবার (১৮ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।
শহরের সিলমি কমিউনিটি সেন্টারকে ২০ হাজার টাকা, ভিক্টোরিয়া ফুড জোনকে দুই হাজার টাকা, ফুলি কমিউনিটি সেন্টারে ১ হাজার টাকা এবং অন্যান্য কমিউনিটি সেন্টারে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সচেতন করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম