মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনারে নারী ইউএনও’র বিকল্প চাওয়ায় সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিকল্প ব্যক্তি নির্ধারণের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার আয়োজনে উপজেলার মহিলা পরিষদ কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রতিবাদ পত্র পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুন নাহার নিহার।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান মৃধা মুন্নু, মধুখালী সাংগঠনিক জেলার শাখার আন্দোলন সম্পাদক মিলি ইসলাম প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর গার্ড অব অনার দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বিকল্প ব্যক্তি নির্ধারনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় সংসদীয় কমিটির সুপারিশ বাস্তবায়নের বিরোধিতা করে বক্তব্য রাখেন বক্তাগণ।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর