রাজবাড়ীতে গাঁজাসহ আটক ২

রাজবাড়ীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রাজবাড়ী জেলা সদরের রামকান্তপুর ইউ‌নিয়‌ন ও বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলায় ডি‌বি পু‌লি‌শের বি‌শেষ‌ টিম জেলার বি‌ভিন্ন স্থা‌নে অ‌ভিযান চা‌লি‌য়ে দুই গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার কর‌ছে।

বৃহস্পতিবার (১৭ই জুন) দিবাগত গভীর রা‌তে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আতাউর রহমান, এস আই মোঃ মিঠু ফকীরসহ সঙ্গীয় ফোর্স নি‌য়ে রাজবাড়ী জেলার সদর থানাধীন কাজী বাধা মোড়ের নয়ন স্টোর আকাশ মিয়ার নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর রামকান্তপুর ইউ‌নিয়‌নের চড় বেনীনগর বিল্লা‌লের মন্ড‌লের ছে‌লে সাব্বির মন্ডল(২১)কে বি‌ক্রিত ১ কেজিগাঁজাসহ গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

অপর‌দি‌কে রাজবাড়ী জেলার বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার নবাবপুর ইউ‌নিয়‌নে ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে ইন্দুর‌দি গ্রা‌মের মৃত নিরাপদ বিশ্বা‌সের ছে‌লে নি‌শিত বিশ্বাস‌কে ৫শত গ্রাম গাঁজাসহ গ্ৰেফতার করে। উদ্ধারকৃত দেড় কে‌জি গাঁজার মুল্য(পঁয়তাল্লিশ হাজার টাকা)। গ্রেফতারকৃত ব্যা‌ক্তি‌দের‌কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অ‌ধিদপ্তর আই‌নে মামলার প্রক্রিয়াধীন আ‌ছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর