সিংগাইরে ছাত্র ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নগদ মোবাইল একাউন্টের মাধ্যমে প্রদত্ত উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রিপন এন্টারপ্রাইজ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৭ জুন) উপজেলার জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা বাজারের রিপন এন্টারপ্রাইজের পরিচালক মোঃ রিপন হোসেনের বিরুদ্ধে বাজার কমিটির কাছে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী।

ভুক্তভোগীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নগদ মোবাইল একাউন্টের মাধ্যমে ১৮ শত ২৬ টাকা করে উপবৃত্তি প্রদান করেছে সরকার। সেই টাকা অভিযুক্ত রিপন এন্টারপ্রাইযে তুলতে গেলে একাউন্ট থেকে ১৮ শত টাকা ক্যাশআউট করে গ্রাহককে ৯০০ টাকা দেয় ওই দোকানদার।

অপরদিকে যাদের একাউন্টে ৯১৩ টাকা এসেছে তাদের অতিরিক্ত ৩০-৪০ টাকা প্রদান করতে হয়েছে দোকানদারকে। এ ঘটনা জানাজানি হলে আরো অনেকেই অভিযোগ নিয়ে আসেন।

তৎক্ষণাত, বাজার কমিটির লোকজন রিপনের দোকানে গিয়ে তার কর্মচারীকে জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে বাজার কমিটি জানান। এ ঘটনায় বাজারে উত্তেজনা বিরাজ করলে বাজার কমিটি রিপন এন্টারপ্রাইজের দোকানটি সাময়িক বন্ধ করে দেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লাকে অবহিত করেন।

অভিযোগের বিষয়ে রিপন এন্টারপ্রাইজের মোঃ রিপন হোসেন বলেন, তার এক সপ্তাহ যাবত টাইফয়েড জ্বর। যে কারণে তিনি দোকানে যান না। তার দোকানের কর্মচারী বয়সে অনেক ছোট। তাই হয়তো ভুল করে ফেলেছে। এ বিষয়ে ইউএনও মহোদয় ডাকছিলেন । আমার সব ঘটনা বলেছি। দুইদিন তদন্ত শেষে উনি সিদ্ধান্ত দিবেন।

মিলন মাহমুদ /বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর