টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও জেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ জুন) দুপুরে শহরের পদ্মমনি (বড়) পুকুর পাড়ে এ বৃক্ষরোপণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপির কর্মসূচির অংশ হিসেবে এসময় পরিবেশ বান্ধব নিম গাছের চারা রোপণ করেন তারা।

বার্তাবাজার/হাসান সিকদার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর