বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে। প্রতিশোধ প্রবণ বিএনপি ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।
শুক্রবার (১৮ জুন) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।
বিএনপির রাজনীতিকে ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপির হাতে এদেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সামনে এখন দু’টি চ্যালেঞ্জ। প্রথমটি করোনা ও দ্বিতীয়টি হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা। করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতার মোকাবিলা করতে হবে।
বার্তা বাজার/নব