কেরানীগঞ্জে সড়ক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা

কেরানীগঞ্জে শুনশান এলাকার রাস্তাগুলোতে ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় জনসাধারণ,অটো রিকশা চালক ও সিএনজি চালকরা। ডাকাত দলের ভয়ে রাত আটটা-নয়টার পর এই রাস্তায় আসতে চায় না কোনো যানবাহন। এতে নিয়মিত সমস্যায়ও পড়তে হয় এলাকাবাসীকে।

গত বৃহস্পতিবার (১৭ জুন) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাম মিয়া মেকাইল এর রাস্তা পরিদর্শনে আসেন। এ সময় তিনি নিজ উদ্যোগে রাস্তাটির ঝোপঝাড় পরিষ্কার করেন এবং জনস্বার্থে রাস্তাটি সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

তিনি জানান, এই রাস্তাটিতে রাত হলেই মাদকের আসর বসে এবং ছিনতাই ও ডাকাতি হয় এরকম একাধিকবার লিখিত অভিযোগ করা হয়েছে কেরানীগঞ্জ মডেল থানায়। এ বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, কেরানীগঞ্জ মডেল থানা আটিবাজার ফাঁড়ি ইনচার্জ দিদারুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/রানা আহমেদ/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর