বেসরকারি ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ভোল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ক্যাশ ইনচার্জসহ দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (১৮ জুন) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ।
যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন- রিফাত ও ইমরান। বৃহস্পতিবার রাতেই টাকা আত্মসাতের বিষয়টি বুঝতে পেরে ব্যাংক কর্তৃপক্ষ দুজনকে পুলিশে দিয়েছে বলে জানান মাসুম বিল্লাহ।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বার্তা বাজার/নব