বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ৩৮ লাখ ছাড়াল

বিশ্বে আবারও করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৮ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৫৩৩ জন।

শুক্রবার (১৮ জুন) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৯২৯ জন। করোনায় মোট মারা গেছেন ৩৮ লাখ৫৭ হাজার ৭৯৪ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৭৫৪ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৫৯২ জন। মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৪৪০ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৪৩৯ জন।

যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৬৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৫২১ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ২১ জন।

এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪ হাজার ৪১ জন ও মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ১৭২ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৪৮৩ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে আর্জেন্টিনা এবং দশে রয়েছে কলম্বিয়া।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন ও মারা গেছেন ১৩ হাজার ৩৪৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৩ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর