অসহায় পরিবারের পাশে অটো রিক্সা নিয়ে রায়পুরা কথা ফেসবুক গ্রুপ
নরসিংদীর রায়পুরার কথা ফেসবুক গ্রুপের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে অটো রিক্সা প্রদান করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকাল ৩ টায় নরসিংদীর ভেলানাগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়নের এক অসহায় পরিবারের হাতে একটি অটো রিক্সা তুলে দেন।
অনুষ্ঠানে গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব রাসকিন আহমেদ জুয়েল এর সঞ্চালনায় ও নরসিংদী কথা ফেসবুক গ্রুপের এডমিন আলতাফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের আর এম ও ডা : সৈয়দ আমীরুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালের সহকারী অধ্যাপক ডা : ইমরান সরকার, ঢাকা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা :নূর মোহাম্মদ ইমরান, নরসিংদী প্রেসক্লাব এর সভাপতি মাখন দাস এর স্ত্রী মল্লিকা সাহা, হাসানাত ক্রোকারিজ এর সত্বাধীকারী আবু নাসের, সাংবাদিক মনজিল এ মিল্লাত, হলধর দাস, আমজাদ হোসেন, কাজী জহিরুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে রায়পুরার কথা ফেসবুক গ্রুপ এর এডমিন জনাব জসিম উদ্দিন, সৈয়দ বিল্লাল, আপেল মাহমুদ সিকদার, নরসিংদীর কথা গ্রুপের এডমিন জনাব মাহবব হোসাইন মামুন, জনাব আব্দুর রউফ সরকার, মডারেটর জনাব তাছলিমা ইসলাম, জনাব তৌহিদুল ইসলাম, বিক্রয় ডট কম ফেসবুক গ্রুপ এর প্রতিষ্ঠাতা জনাব আজহার শামীম, নরসিংদীর অভিযোগ বক্স ফেসবুক গ্রুপ এর প্রতিষ্ঠাতা জনাব আইয়ূব হাসানসহ বেশ কিছু সংখ্যক সদস্য মণ্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে অসহায় পরিবারটির গৃহকর্তা মোহাম্মদ আলী রায়পুরা উপজেলার চরআড়ালিয়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন মসজিদের ইমাম ছিলেন মোহাম্মদ আলী গত চার মাস আগে চরমুনাই মাহফিলে গিয়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে মারা যান৷ তার তিনটি সন্তান রয়েছে৷ পরিবারটির উপার্জনক্ষম কোনো লোক নেই।
রেজাউল করিম/বার্তাবাজার/ই.এইচ.এম