রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআর,বি-এর একদল গবেষক।
বৃহস্পতিবার (১৭ জুন) সংস্থাটির ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান জানান, আমাদের ল্যাবে এসব নমুনা পরীক্ষা করে ৬৮ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। গত মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জেনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ৬৮ শতাংশের দেহে ডেলটার সংক্রমণ পেয়েছে আইসিডিডিআর,বি।
এদিকে ভারতে উদ্ভূত করোনার এই ধরণটি দ্রুত ছড়ায় বলে এটাকে উদ্বেগজনক বলে মন্তব্য করছেন আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।
প্রায় দেড় বছর আগে প্রথম সংক্রমন করা করোনাভাইরাস তার রূপ পাল্টে ফেলেছে। গতবছর ভারতে যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে তার নাম দেওয়া হয়েছে ডেল্টা। এটাকে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বার্তা বাজার/এসজে