আনোয়ারায় ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া

জাতীয় দুর্যোগ প্রস্তুতির অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় আয়োজন করা হয় ‘ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ক মহড়া’। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজিত এই মহড়া বাস্তবায়ন করেন আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদে অনুষ্ঠিত মহড়া উপজেলা আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল মিত্র, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসিম কুমার দেব, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ.কাইয়ূম।

সুমন শাহ্/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর