টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার টাকা পরিশোধ করতে না পারায় বিষপানে আত্মহত্যা করেছে শরীফ (৩৫) নামের এক জুয়ারি।
বৃহস্পতিবার (১৭ জুন) মৃতের মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এরআগে বুধবার রাতে সে বিষপান করলে তার স্বজনরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শরীফ ওই গ্রামের উখিলা শেখের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। তিনি জানান, শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতো। জুয়া খেলার কারণে জুয়ারিদের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা ঋণ করে সে। পরে ওই ঋণের টাকা বুধবার রাতেই দেয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগার করতে না পারায় সে বিষপানে আত্মহত্যা করেছে।
ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া জানান, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
হাসান সিকদার/বার্তা বাজার/টি