শিক্ষার্থীদের টেলিভিশনে ক্লাস নিতে চ্যানেল চালুর পরিকল্পনা

বছরজুড়ে শিক্ষার্থীদেরকে ডিজিটালভাবে পাঠদানের জন্য একটি নির্দিষ্ট টেলিভিশন চ্যানেল চালু করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুন) সংসদে এই পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগা-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের করা এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষাও নেওয়া হচ্ছে। টিকা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে মধ্যে করোনার টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর