নিখোঁজের আগে ঢাকা আসার সময় মাকে জড়িয়ে কেঁদেছিল আদনান

রংপুর থেকে ঢাকায় আসার সময় নিখোঁজ হয়েছেন দেশের আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান। ১০ জুন তার সাথে পরিবারের সব রকমের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগ মুহুর্তে জানিয়েছিলেন তাকে দু’টো মোটরসাইকেল থেকে অনুসরণ করা হচ্ছে।

ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগের আগে নিজ বাড়িতে মাকে জড়িয়ে ধরে তিনি খুব কান্না করছিলেন। তখন সেজদায় পড়ে নিজের নিরাপত্তার জন্য তার মাকে দোয়া করতে বলেন আদনান।

তার মা আজেদা বেগম জানান, ঢাকায় গেলে সে নিরাপদে থাকবে, কিন্তু কোথায় থাকবে সে বিষয়ে বাড়ির কেউ জানাতে পারেননি। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তিনি তার তিন অনুসারীসহ ঢাকার উদ্দেশে রওনা দেন। ১১ জুন (শুক্রবার) সাভারের একটি মসজিদে বক্তৃতা শেষ করে কিছুদিন ঢাকায় থাকার কথা ছিল তার।

তিনি আরও জানান, ঢাকায় যাওয়ার সময় হঠাৎ তাকে বুকে জড়িয়ে খুব কান্না করছিল ত্ব-হা, নামাজে সেজদায় পড়ে তার নিরাপত্তা ও নিরাপদে ফিরে আসার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে বলেছিল সে। এরপর ওই রাত থেকেই তার তিন সঙ্গীসহ নিখোঁজ তার ছেলে।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আলতাব হোসেন জানান, ত্ব-হা’র নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তার মা থানায় জিডিটি করেছেন। জিডির বিষয়ে তদন্ত চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর