নরসিংদীতে আরো ৮ হাজার ৪০০ ডোজ করোনা ভ্যাকসিন এসে পৌছেছে
নরসিংদীতে ৮ হাজার ৪০০ ডোজ চীনের উৎপাদিত সিনোভ্যাক্স ভ্যাকসিন এসে পৌছেছে।
বুধবার (১৬ জুন) নরসিংদীর সিভিল সার্জন ডা. মো : নুরুল ইসলাম উপস্থিত থেকে এই ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো : নুরুল ইসলাম জানান, নরসিংদী জেলায় মোট ৮ হাজার ৪০০ ডোজ চায়নার উৎপাদিত সিনোভ্যাক্স ভ্যাকসিন এসে পৌছেছে। আমরা সেই ভ্যাকসিন গ্রহণ করে তা যথা নিয়মে সংরক্ষণ করেছি। পূর্বে যারা রেজিস্ট্রেশন করেছে ও অগ্রাধিকার তালিকায় যারা তাদের মাঝে এই ভ্যাক্সিন গুলো আগামী ১৯ অথবা ২০ জুন থেকে দেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, এই ভ্যাক্সিন শুধুমাত্র নরসিংদী সদর হাসপাতাল থেকে দেওয়া হবে ।
রেজাউল করিম/বার্তা বাজার/টি