নাসির ভালো, পরীমনি ভালো অভিনয় করতে জানেন: সংসদে এমপি

নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত নাসির ইউ মাহমুদের প্রশংসা করে জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেছেন, ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তিনি অভিনয় করতে জানেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম তাকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা চলাকালে তিনি এই মন্তব্য করেন।

গোলাম কিবরিয়ার টিপু বলেন, গত কয়েকদিন ধরে একজন চিত্র নায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। আমি তাকে ছাত্র অবস্থা থেকে জানি। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে কর দেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদেন রাখবো, আইন আইনের মতো চলবে। অনতিবিলম্বে নাসির মাহমুদকে যাতে এইসব থেকে অব্যাহতি দেওয়া হয়। আইন চলবে, তাকে যেন মুক্তি দেওয়া হয়।

তিনি আরও বলেন, আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, ওই নায়িকা গুলশানে একটি ক্লাবে কতগুলো চেয়ার ভাঙছে, প্লেট ভাঙছে, পেপার ওয়েট ভাঙছে। সরকরের কাছে আশা করবো যাতে ব্যাপারটা ঠিক মতো দেখে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর