ধামরাইয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান (সাভার/ধামরাই): রাজধানীর অদূরে ঢাকার ধামরাইয়ে মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫শে জুন) বেলা ১১টায় ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই মতবিনিময় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। এ সময় তিনি বলেন, সমাজকে সুন্দর করে গড়ে তুলতে হলে, সমাজ থেকে মাদককের শিকড় উপরে ফেলতে হবে।

তিনি আর বলেন, বাল্য বিবাহের কুফল সম্পর্কে সবাইকে ধারনা দিতে হবে এবং মাঠ পর্যায়ে গিয়ে এব্যাপারে সকলকে সচেতন করতে হবে। আসুন এখন থেকে মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, নারী নির্যাতন ও বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ার অঙ্গিকার করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অন্তরা হালদার, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের মাঝে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও বাল্যবিবাহের কুফল ও ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন। এক পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা হাত উঁচিয়ে একযোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন ও বাল্য বিবাহকে ‘না’ বলে এবং এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর