অভিযোগ পেলে পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা নিবে পুলিশ

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার এ একে এম হাফিজ আক্তার।

পুলিশের এই কর্মকর্তা জানান, অল কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। এ বিষষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমরা জেনেছি ৮ জুন গভীর রাতে পরীমনি ওই ক্লাবে গিয়েছেন। ৯৯৯-এর একটি ফোনে ওখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তীতে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এটা নিয়ে কাজ করব।

বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনায় পরীমনিকে জিজ্ঞাসাবাদে আওতায় আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি ব্বলেন, একটি মামলা হয়েছে ঢাকা জেলাতে। যেহেতু মামলাগুলো চলমান, পরীমনি অবশ্যই প্রয়োজনে সব বিষয়ে জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।

এর আগে বুধবার (১৬ জুন) গুলশানের ১৩৭ নম্বর রোডে ভাঙচুরের ঘটনায় পরীমনির বিরুদ্ধে গুলশান থানায় একটি জিডি দায়ের করা হয়। জিডিএ ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেন গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

গুলশান-১ এর অল কমিউনিটি ক্লাবে নায়িকা পরীমনির সাথে ক্লাব কর্তৃপক্ষের তর্কাতর্কি ও বাগবিতণ্ডার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ১৬ জুন বিষয়টি নিশ্চিত করেছিলেন

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর