শেরপুরে বিদ্যুৎপৃষ্টে ১জনের মৃত্যু

বগুড়ার শেরপুরে বসতবাড়ির টিনের চালা মেরামত কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শাহ আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের আজিজুল হকের ছেলে এবং সে কাঠমিস্ত্রির কাজ করছিল।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মধ্যভাগ গ্রামের আব্দুল খালেকের বসতবাড়িতে সকাল থেকেই কাঠমিস্ত্রি শাহ আলী কাজ করছিলেন।

একপর্যায়ে টিনের চালা মেরামত করতে গিয়ে ঘরের ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতালে নেয়ার পথেই শাহ আলী মারা যান।

এ ব্যাপারে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় বর্মন বলেন, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রাশেদুল হক/ বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর