জয়পুরহাটে ভূমি ও গৃহহীন ১৪১টি পরিবারকে জমি ও গৃহ প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে আগামী (২০ জুন) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায়ে উদ্বোধন বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্টিত হয়েছে।

জয়পুরহাট জেলার মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আয়তায় পাচটি উপজেলার মোট ১৪১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর হবে।

বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে বারটায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওই কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মিলন রায়হান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর