তরুণ প্রজন্ম নষ্টের জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বৃহস্পতিবার (১৭ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
চুন্নুর বক্তব্যের পর ফ্লোর নিয়ে দাঁড়িয়ে বাংলাদেশে মদ ও জুয়ার লাইসেন্স দেয়া এবং তরুণ প্রজন্ম নষ্টের জন্য জিয়াউর রহমানকে দায়ী করেন শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে নষ্ট হওয়া থেকে রক্ষা করতে বঙ্গবন্ধু বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি মাদকের পথ বন্ধ করেছিলেন। সত্যকে সত্য স্বীকার করেন। তরুণ প্রজন্ম নষ্টের জন্য বিএনপি দায়ী, জিয়াউর রহমান দায়ী।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কখনোই মদ, জুয়াসহ কোন ধরনের অপকর্মের অনুমোদন দেয় না, দেবেও না। বার বন্ধ করতে গেলে আপনারাই আবার চিৎকার করেন যে না না এটা বন্ধ করা যাবে না। বিদেশিদের কথা বলে সেখানে গিয়ে অপকর্ম করবেন। এটা বাংলাদেশ হওয়া উচিত না।
বার্তাবাজার/নব