ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১৪। বৃহস্পতিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় র্যাবের অভিযানে তাদের আটক
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নোয়াখালির সোনাইমুড়ির শহিদুল্লাহ ছেলে সাইফুল ইসলাম রাসেল, নরসিংদির নাগরিয়াকান্দির মৃত নিজাম উদ্দিনের ছেলে সাগর মিয়া ও ঢাকার দক্ষিণ খান এলাকার হেলাল উদ্দিনের ছেলে নাহিন উদ্দিন।
সোমবার বেলা ১২ টায় ভৈরব র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব ১৪ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দিন আহমেদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/ বার্তা বাজার/টি