চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় সন্ত্রাসী সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) দিবাগত রাতে বায়েজিদ বোস্তামি থানাধীন এশিয়ান হাইওয়ে লিংক রোড এলাকা থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মোঃ সাইফুল ইসলাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। বুধবার দিবাগত রাতে সাইফুল বায়েজিদ সংযোগ সড়কের ওমেন ইউনিভার্সিটি এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি করে।
পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করলে আসামি সাইফুল গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। এই ঘটনায় পুলিশের তিনজন সদস্যও আহত হন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোঃ আবদুর রউফ জানান, ‘আসামি সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি