রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন করোনায় আক্রান্ত ছিলেন ও ৭ জনের করোনা উপসর্গ ছিল।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন করে ৪৪ জন রোগী ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৩১ জন। রামেক হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১৯৪ জন ও করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। অন্যদিকে উপসর্গ নিয়ে রাজশাহীর ছয়জন ও নাটোরের একজন মারা গেছেন।
বার্তাবাজার/নব