কামরাঙ্গীরচরে হত্যা চেষ্টা মামলায় আবারো আলোচনায় মিন্টু বাহিনী

রাজধানীর কামরাঙ্গীচরে শামীম নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে হামলার করা হয়েছে। গত মঙ্গলবার রাত এগারটার দিকে কামরাঙ্গীর চর ৫৬ নং ওয়ার্ডের চাঁন মসজিদের গলিতে ধারালো দেশি অস্ত্র দিয়ে মাথায়, পিঠে, ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত রক্তক্ষরনের কারনে রোগীর অবস্থা আশঙ্কাজনক।

আহত শামীমের বাবা নরুল আমিন জানান, ঘটনার সময় আমি বাসায় ঘুমিয়ে ছিলাম, স্থানীয় কিছু লোক আমাকে খবর দেয় যে, আমার ছেলেকে মিন্টু, জুবায়ের ও তার সন্ত্রাসীবাহিনী শামীমকে মেরে রক্তাত্ত করে ফেলে রেখেছেন। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই রাস্তার ইট-পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়রা শামীমকে হাসপাতালে নিয়ে গেছে। শামীম একেবারেই নিরীহ। কাপড়ের ব্যবসা করেন। দীর্ঘ দিন ধরে মিন্টু গ্রুপ তাকে রাজনীতি করতে বলে, সে রাজি হয় না বলে তাকে হত্যার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালায়। আমি এই জুলুমকারিদের বিচার চাই।

শামীমের শ্বাশুরি বলেন, আমার মেয়ের জামাই রাত এগারটায় দোকান বন্ধ করে বাড়ীতে ফিরছিলেন। হঠাৎ কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এইচ মাসুদ মিন্টু, সবুজ ও তার সন্ত্রাসী বাহিনী শামীমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরনে ও (শামীম) এখন জীবন মৃত্যু সাথে লড়াই করছে ।

স্থানীয় সূত্র জানায়, এই মিন্টু মোটা অংকের টাকার বিনিমেয়ে কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এর পদ বাগিয়ে এলাকায় অপরাধের সাম্যাজ্য চালাচ্ছে, তার নেতৃত্বে মাদক, চাঁদাবাজি ও যৌন ব্যবসা চালিয়ে যাচ্ছে যা এলাকায় ওপেন সিক্রেট ঘটনা। যে প্রতিবাদ করে তাকেই সন্ত্রাসী দিয়ে মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ হত্যার চেষ্টা করেন।

এ বছরের ২জানুয়ারি কামরাঙ্গীরচরের অপরাধ সাম্রাজ্য চালাচ্ছে শিরোনামে ভোরের কাগজ সহ বেশ কয়েকটি পত্রিকায় এই মিন্টুর অপকর্মের বিষয়ে সংবাদ প্রকাশ হয়। নানা অপকর্মের পরও প্রশাসনের নাকের ডগায় এতোদিন ঘুরে বেড়িয়েছে মিন্টু ও তার বাহিনীর লোকজন।

কামরাঙ্গীরচার থানার ভারপ্রাপ্ত কর্মকতা (অফিসার ইনচার্জ) মোস্তাফিজুর রহমান জানান, শামীমকে হত্যা চেষ্ঠার ঘটনায় গতকাল রাতেই কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এইচ মাসুদ মিন্টু, হালিমসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছুক্ষন আগে এ ব্যাপারে ভিকটিম শামীমের পিতা নূরুল ইসলাম বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

রানা আহমেদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর