ত্ব-হা আদনানের সন্ধানে পুলিশের ভূমিকা নিয়ে আসিফ নজরুলের প্রশ্ন

আলোচিত ইসলামী বক্তা ত্ব-হা মোহাম্মদ আদনানের সন্ধানে পুলিশের অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও লেখক ড. আসিফ নজরুল। বুধবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোব জানান।

তিনি শুরুতেই প্রশ্ন করে, এটা কেমন অরাজকতা? ছয়দিন ধরে ধর্মীয় বক্তা আবু ত্ব-হা আদনান আর তার তিন সঙ্গী নিখোজ কেন? পুলিশ কেন এবিষয়ে মামলা নেয়নি? কেন নিবেনা?

আইনের উদ্ধৃতি দিয়ে তিনি লিখেন, আমাদের ফৌজদারী আইনের ১৫৪ ধারা অনুসারে যে কোন অপরাধের ক্ষেত্রে মামলা রুজু করা ( বা এফআইআর নেয়া) পুলিশের অবশ্যপালনীয় দায়িত্ব। বহু মামলার রায়ে এটাও বলা আছে- যে কোন সূত্রে সংবাদের ভিত্তিতে পুলিশকে অবশ্যই একাজটি করতে হবে।

আসিফ নজরুল লিখেন, পুলিশ জনগনের করের টাকায় চলা জনগনের সেবায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। শুধু নিজের পছন্দমতো বিষয়ে তৎপর হওয়া পুলিশের কাজ নয়। আদনানকে উদ্ধার বা তার বিষয়ে হদিশ জানানোর দায়িত্বও পুলিশের রয়েছে। অবিলম্বে আমরা তা দেখতে চাই।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর