বৃষ্টিপাত চলতে পারে আরও কিছুদিন

বর্ষার শুরু দিন থেকেই বেড়ে গিয়েছে বৃষ্টিপাত। চট্টগ্রাম বিভাগে হচ্ছে অতিভারি বর্ষণ। চলমান এই বৃষ্টিপাত অব্যহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর আগে বন্যার আশঙ্কা করা হলেও এখনও রয়েছে জলাবদ্ধতার শঙ্কা।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। তবে দক্ষিণ-পূর্বাঞ্চলে হচ্ছে অতিভারী বর্ষণ। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায়, ১২৬ মিলিমিটার। তারপরেই বেশি বর্ষণ হয়েছে সন্দ্বীপে, ১০৩ মিলিমিটার। তবে দেশের অন্য স্থানের তুলনায় ঢাকা বিভাগে বর্ষণ কম হয়েছে। রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৫ মিলিমিটার।

এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

তিনি বলেন, দেশের ওপর দিয়ে মৌসুমী বায়ূর সক্রিয় অবস্থান ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান থাকায় বৃহস্পতিবার (১৭ জুন) সন্ধ্যা নাগাদ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর