বিশ্বকাপের অন্যতম সেরা বোলিং লাইনআপ ভারতের। ওয়ানডে ফরম্যাটের নাম্বার ওয়ান বোলারও কোহলিদের শিবিরে।বর্তমান বিশ্বসেরা পেসার জাসপ্রিত বুমরাহসহ ভারতের বোলিং লাইনআপে আছে ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল, কুলদিপ যাদাবের মতো বাঘা বাঘা বোলাররা।
কিন্তু বিশ্বকাপের দুই-তৃতীয়অংশ শেষ হলেও সেরা বোলারদের তালিকায় জায়গা পায়নি ভারতীয় কোনো বোলার।
১৫টি করে উইকেট নিয়ে রান খরচ ও বোলিং গড়ের ব্যবধানে তালিকার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন মোহাম্মদ আমির, জোরফা আর্চার ও মিচেল স্টার্ক।
১৪টি উইকেট নিয়ে ৪র্থ স্থানে অবস্থান করছে কিউই পেসার লুকি ফার্গুসন। ১২টি উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন আরেক ইংলিশ পেসার মার্ক উড।
১১টি উইকেট নিয়ে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছেন অজি পেসার প্যাট কামিন্স। এরপর ১০টি করে উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৭ম ও ৮ম স্থানে আছে দুই স্পিনার। একজন দক্ষিন আফ্রিকান স্পিনার ইমরান তাহির অপরজন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
সমান সংখ্যাক ১০টি করে উইকেট নিয়ে তালিকার ৯ম ও ১০ম স্থানে অবস্থান করছেন দুই বাংলাদেশি পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।