নদীভাঙন প্রতিরোধমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মমতাজ

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হরিরামপুর উপজেলার ধুলশুড়া বাজার, চরমুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্থাপনা রক্ষার্থে ৪০০ মিটার দৈর্ঘ্য অস্থায়ী প্রতিরোধমূলক কাজের উদ্বোধন করলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম এমপি।

বুধবার (১৬ জুন) দুপুরে উপজেলার ধুলশুড়া বাজারের পাশে পদ্মাপাড়ে এক আলোচনা সভা শেষে বালু ভর্তি জিওব্যাগ ফেলে এ কাজের উদ্বোধন করা হয়।

হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সংসদ সদস্য মমতাজ বেগম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ। এছাড়াও হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খান,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান মিল্টন,কৃষকলীগের সদস্য সচিব শহিদুল ইসলাম সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিলন মাহমুদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর